Football

অনূর্ধ্ব-১৫ আন্তঃবিদ‍্যালয় ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ফাইনালে জয় ৩-০ গোলে

চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।
চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।
কেএফএসএল ২০২৬ অনূর্ধ্ব-১৫ আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ফাইভ-এ সাইড খেলায় ট্রফি জিতেছে তারা।


সেমিফাইনালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হারায় দক্ষিণেশ্বরের জিডি গোয়েঙ্কা স্কুলকে। অপর সেমিফাইনালে জেআরএস স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে এজেসি বোস রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুল। ফাইনালে সেন্ট অগাস্টিন ডে স্কুলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ফাইনালে নরেন্দ্রপুরের হয়ে গোল করে ঋষভ কুমার, লানথইবা খুমবংমায়ুম ও ইগান চোংথাম।


প্রতিযোগিতা শেষে সোনার বুট, সোনার বল ও সোনার গ্লাভস, তিনটি পুরস্কারই পায় নরেন্দ্রপুর। সবচেয়ে বেশি গোল করে সোনার বুট জেতে লানথইবা খুমবংমায়ুম। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে সোনার বলও জেতে সে। সোনার গ্লাভস জেতে নরেন্দ্রপুরের গোলরক্ষক অনুরাগ রাজ।