রিজেকা: ক্রোয়েশিয়া ফুটবলের বহু যুদ্ধের সৈনিক লুকা মডরিচ। মাথা উঁচু করে বরাবর নেতৃত্ব দিয়েছেন দেশেকে। ২০১৮ সালে বিশ্বকাপ ফাইনালেও তুলেছিলেন ক্রোট-ব্রিগেডকে। কিন্তু দীর্ঘ কেরিয়ারে প্রথমবার লজ্জিত তিনি। নেশনস লিগে ইংল্যান্ডের কাছে ০-৭ ব্যবধানে হারের পর মডরিচ নিজেই একথা জানালেন। তাঁর মন্তব্য, ‘আমি ২০ বছরের বেশি ফুটবল খেলছি। কেরিয়ারে প্রথমবার এমন লজ্জার মুখ দেখলাম। এই অসহায় আত্মসমর্পণের কোনো জবাব নেই। জঘন্য ফুটবল। মনে হচ্ছিল, আমরা ৪-৫ জন কম নিয়ে খেলছি।’
অন্যদিকে, নেশনস লিগে জয়ের ধারা অব্যাহত স্পেনের। শনিবার চেকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ আর্মাডা। ষষ্ঠ মিনিটেই লিড নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। গোলদাতা লামিনে ইয়ামাল। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রড্রি। ৬৯ মিনিটে অবশ্য স্লামার গোলে লড়াইয়ে ফিরেছিল চেকিয়া। কিন্তু ৮৫ মিনিটে লাডিস্লাভ লাল কার্ড দেখলে আরও চাপে পড়ে যায় তারা। এরপর ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মিকেল মেরিনো।
